বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০১:২২ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের আলটিমেটাম শেষ হওয়ার পরই ঘুরে গেল দৃশ্যপট

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক সমঝোতায় পৌঁছাতে তিনি ইরানকে ৬০ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হয়, তাহলে এর পরিণতি ভালো হতে পারবে না বলেও তিনি হুঁশিয়ারি করেছিলেন।

ইরান সেই আলটিমেটামে কর্ণপাত না করার কারণেই ৬১তম দিনে দেশটি হামলার মুখে পড়েছে। ইরানে হামলা শুরু হওয়ার পরে তিনি বলেছিলেন, ‘আমি ওনাদেরকে ৬০ দিনের আলটিমেটাম দিয়েছিলাম, আজ হচ্ছে সেই আলটিমেটামের ৬১তম দিন।’

রোববার সকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করে বলেন,

ইরানে যে হামলা হয়েছে, এর সাথে ওয়াশিংটনের বিন্দুমাত্র সম্পর্ক নেই।

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ইরান যদি যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে মার্কিন সেনাবাহিনী সম্পূর্ণ শক্তিতে ও অল্প সময়ের মধ্যেই পাল্টা আঘাত হানবে।’

তবে তিনি আশাবাদও প্রকাশ করেছিলেন যে চাইলে অল্প সময়ের মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হতে পারে। তিনি বলেন, ‘আমরা চাইলে সহজেই এই রক্তক্ষয় বন্ধ করার সমাধান দিতে পারি।’

রাতে ইরানের হামলায় ইসরায়েলে ১০ জন নিহত

ইরানের শনিবার রাতের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। জরুরি সেবা কর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইসরায়েলের একটি উদ্ধার সংস্থা জানিয়েছে, বাট ইয়াম নামের একটি উপকূলীয় শহরে একটি ভবনে সরাসরি আঘাত হানা হয়েছিল সেখানে ছয়জন মারা যান। এছাড়া তামরা শহরে আরও চারজন নিহত হন। সেখানেও ভবন লক্ষ্য করে হামলা চালায় ইরান।

ইরানের ওপর ইসরায়েলের পাল্টা হামলা

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন স্থানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং আরও কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। রোববার (১৫ জুন) সকালে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘রাতে ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র চিহ্নিত করে হামলা চালানো হয়েছে। এবং গত এক ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিম ইরানের মজুত কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় আরও কিছু হামলা সম্পন্ন করেছে।’

এর আগেও ইসরায়েল তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা চালায়। এছাড়াও রাজধানীর কাছে একটি তেলের গুদাম ও একটি জ্বালানির ট্যাঙ্কেও আঘাত করে তারা।

ইরান এখনো ইসরায়েলের এই হামলায় কতজন মারা গেছে বা আহত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X