কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

৫০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা

ইসরায়েলের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
ইসরায়েলের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

তেহরানে ইরানের পারমাণবিক প্রকল্পের অবকাঠামো ও লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় ৫০টি যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। শুক্রবার রাতভর এই অভিযান চালানো হয়, যা পরিচালিত হয়েছে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের নির্দেশনা অনুযায়ী।

ইসরায়েলি বিমানবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে পরিচালিত এই অভিযানে তারা এখন পর্যন্ত ১৭০টিরও বেশি লক্ষ্যবস্তু এবং ৭২০টিরও বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করেছে, যার বড় অংশ ছিল পারমাণবিক অস্ত্র উন্নয়নের সাথে সম্পৃক্ত।

বিবৃতিতে বলা হয়, শুধু তেহরানে চালানো বিমান হামলায় লক্ষ্য করা হয় ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, পারমাণবিক প্রকল্প পরিচালনাকারী এসপিএনডি সদর দপ্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান যেখানে ইরান সরকার গোপনে পারমাণবিক নথিপত্র সংরক্ষণ করছিল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আমরা ইরানের পারমাণবিক হুমকির কেন্দ্রে আঘাত করছি, তাদের অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান ও সক্ষমতাগুলো ধ্বংস করছি।

এদিকে ইরান বলেছে, তারা ইসরায়েলের হামলার উপযুক্ত জবাব দিচ্ছে এবং তাদের প্রতিরক্ষা শক্তি সক্রিয় রয়েছে। দুদেশের এই পাল্টাপাল্টি হামলার মধ্যে আন্তর্জাতিক মহল অবিলম্বে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১০

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১২

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৩

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৪

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৫

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৬

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৭

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৮

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৯

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

২০
X