কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৯:০৯ এএম
অনলাইন সংস্করণ

ইরান ও ইসরায়েলের মধ্যে রাতভর যা হলো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী হামলা ও পাল্টা হামলা চলেছে। রোববার রাতে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। অপরদিকে, পশ্চিম ও মধ্য ইরানে স্থাপিত অনেক সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল।

সিএনএন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নাম দিয়ে আবারও কয়েকশো ব্যালিস্টিক ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ঘরবাড়িতে ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত লেগেছে বলেও জানা গেছে।

নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনার আশেপাশে থাকা মানুষকে এলাকা ছেড়ে যেতে বলেছে দুটো দেশই।

অন্যদিকে, পশ্চিম ও মধ্য ইরানে সার্ফেস-টু-সার্ফেস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী তেহরানে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ও ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধানে ঘরও হামলায় আক্রান্ত হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তা অনুমোদন দিতে অস্বীকৃতি জানান।

সংঘাতে ইরানে কমপক্ষে ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন, যাদের বেশির ভাগই সাধারণ মানুষ। অপরদিকে, ইসরায়েলে ১৪ জন নিহত ও ৩৮০ জন আহত হয়েছে।

বিশ্বর অনেক নেতাই এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উত্তেজনা কমাতে ও শান্তিতে ফেরার আহ্বান জানিয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X