কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে মোসাদের ড্রোন তৈরির কারখানা উদঘাটন

ইরানের পতাকা ও মোসাদের লোগো। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা ও মোসাদের লোগো। ছবি : সংগৃহীত

ইরানে বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলার পর নড়েচড়ে বসেছে ইরান। একের পর এক ইসরায়েলি গুপ্তচরদের বিরুদ্ধে অভিযান শুরু করে তারা। এ অভিযানে এবার তেহরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির কারখানা উদঘাটন করা হয়েছে।

সোমবার (১৬ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরান জানিয়েছে, তারা রাজধানী তেহরানে ইসরায়েলি এজেন্টদের ব্যবহৃত একটি ড্রোন তৈরির কারখানা উদঘাটন করেছে। স্থানীয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নিরাপত্তা বাহিনী তেহরানের দক্ষিণাঞ্চলের শহর-ই-রে এলাকায় একটি তিনতলা ভবনে ২০০ কেজি বিস্ফোরক পদার্থ খুঁজে পেয়েছে। এই ভবনটি ইসরায়েলি এজেন্টরা ড্রোন (ইউএভি) তৈরি ও সংরক্ষণের জন্য ব্যবহার করছিল বলে দাবি করা হয়েছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, পৃথক দুটি অভিযানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী আটকদের কাছ থেকে বিস্ফোরক, ২৩টি ড্রোন তৈরির সরঞ্জাম এবং লঞ্চার বাজেয়াপ্ত করেছে।

সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার ইরানের সুপ্রিম কোর্টে ফৌজদারি বিচারের পর আরেকজন মোসাদ গুপ্তচরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এ অভিযান চালানো হয়েছে। এর আগে গত শুক্রবার ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হয়। এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X