কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১২:৩৮ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আইআরজিসির সদর দপ্তরের নতুন প্রধানও নিহত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন থেকে ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন থেকে ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। আইআরজিসির সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এ পদে দায়িত্বপ্রাপ্ত হন।

আলজাজিরার মঙ্গলবারের (১৭ জুন) প্রতিবেদনে বলা হয়, তেহরানে হামলা করে আইআরজিসি’র খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান আলী শাদমানিকে হত্যা করেছে ইসরায়েল। দখলদারদের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল শাদমানিকে ইরানের “সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার” এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির “সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি” হিসেবে বর্ণনা করেছে।

ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার ইসরায়েল খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সাবেক প্রধান ঘোলাম আলী রশিদকে হত্যা করার পর শাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

এর আগে ইসরায়েলের হামলায় ইরানের সবচেয়ে উঁচু পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন। তিনি ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে খামেনির অধীনে কাজ করতেন। তার সঙ্গে আরও নিহত হন অপারেশনস বিভাগের উপপ্রধান মেহেদি রাবানি এবং গোয়েন্দা বিভাগের উপপ্রধান গোলামরেজা মেহরাবি।

আইআরজিসির মহাকাশ বিভাগের আটজন ঊর্ধ্বতন কর্মকর্তা তেহরানের এক ভূগর্ভস্থ বাংকারে বৈঠক করার সময় মারা যান। তাদের মধ্যে ছিলেন এই বিভাগের দীর্ঘদিনের প্রধান আলি আকবর হাজিজাদেহ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিভাগের কমান্ডাররাও।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X