কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ
ফক্স নিউজের জরিপ

ইরান-ইসরায়েল ইস্যুতে দ্বিধাবিভক্ত মার্কিনিরা

যুক্তরাষ্ট্রে এক সমাবেশ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে এক সমাবেশ। ছবি : সংগৃহীত

ইরান-ইসরায়েল ইস্যুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন মার্কিন ভোটাররা। ফক্স নিউজ পরিচালিত এক জরিপে এমনটি দেখা গেছে।

দ্য টাইমস অব ইসরায়েল জরিপটির সারসংক্ষেপ প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার বিষয়ে মার্কিন ভোটাররা দ্বিধাগ্রস্ত। প্রায় অর্ধেক ৪৯ শতাংশ আক্রমণকে সমর্থন করেন এবং ৪৬ শতাংশ অসম্মতি জানান।

এই হামলাকে সমর্থন করার সম্ভাবনা রিপাবলিকানদের ক্ষেত্রে অনেক বেশি। ৭৩ শতাংশ রিপাবলিকান এই হামলার পক্ষে। যেখানে ডেমোক্র্যাট এবং স্বাধীন উভয়েরই ৩২ শতাংশ হামলার পক্ষে।

উত্তরদাতাদের অধিকাংশ অর্থাৎ ৭৩ শতাংশ বিশ্বাস করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি।

৫৯ শতাংশের অধিকাংশ বিশ্বাস করেন, ইরানের বিরুদ্ধে হামলা বিশ্বকে আরও বিপজ্জনক করে তুলবে। যেখানে ৩৬ শতাংশ মনে করেন, ইরানের বিরুদ্ধে চলমান আক্রমণ বিশ্বকে নিরাপদ করে তুলবে।

৮১ শতাংশ বলেছেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা যুক্তরাষ্ট্রের টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। ৫৩ শতাংশ অংশগ্রহণকারী ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য মার্কিন আর্থিক সহায়তা সমর্থন করেন।

জরিপে ১ হাজার ৩ জন নিবন্ধিত ভোটারের ওপর জরিপ করা হয়েছে। তারা স্বাধীনভাবে নিজেদের মনোভাব ব্যক্ত করেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X