কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপে পালানোর চেষ্টায় ইসরায়েলিরা, সিনাই উপদ্বীপে ভিড়

ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েল। দেশটির এ হামলায় ইসরায়েলিদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছেন ইসরায়েলিরা। এজন্য মিসরের সিনাই উপদ্বীপে ব্যাপক ভিড় দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) তেহরান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করেছেন ইসরায়েলিরা। এজন্য তারা মিসরের সিনাই উপদ্বীপে ভিড় করছেন।

হিব্রু সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক নাগরিক বলেছেন, আমি বরং মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেব, কিন্তু দখলকৃত অঞ্চলে আর থাকব না। তার এ বক্তব্যে ইসরায়েলের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে।

অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ বর্তমানে বসতি স্থাপনকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করায় অনেকে পাচারকারীদের মাধ্যমে নৌকায় করে সাইপ্রাসে পৌঁছানোর চেষ্টা করছেন। এই পাচারকারীরা নৌকার মাধ্যমে ইসরায়েলিদের সাইপ্রাসে নিয়ে যাচ্ছেন, যা বর্তমান সংকটের মধ্যে পালানোর একটি বিকল্প পথ হিসেবে দেখা যাচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X