কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০২:৫৫ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইরানের পাশে থাকার বার্তা দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী

হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম। ছবি : সংগৃহীত
হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম। ছবি : সংগৃহীত

ইরান-ইসরাইল যুদ্ধে যোগ দিতে পারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানে ইসরাইলের হামলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিয়ত হুমকির কড়া নিন্দা জানিয়েছে এ গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (১৯ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েল যুদ্ধের মধ্যে নীরবতা ভেঙে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার বিষয়ে ট্রাম্পের ঔদ্ধত্যমূলক আচরণ এ অঞ্চলের সব মানুষের বিরুদ্ধে একটি আগ্রাসন।

ইরানের সঙ্গে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর নীরব ছিল হিজবুল্লাহ। গত বছর ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে লেবাননের এ গোষ্ঠীটি অনেক দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হয়। ইয়েমেনের হুতিরা প্রায়ই ইসরায়েলে হামলা করলেও হিজবুল্লাহ এখনো সক্রিয় হয়নি।

নাইম কাসেম বলেন, হিজবুল্লাহ এবং ইসলামী প্রতিরোধ, ইরানের বৈধ ও স্বাধীন অধিকারের বিষয়ে আমেরিকা ও তার ক্যান্সার ইসরায়েলের আগ্রাসনের মধ্যে নিরপেক্ষ নয়।

বিবৃতিতে ইরান ও ইসরায়েলের যুদ্ধের সম্ভাব্য যোগদানের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে বলা হয়, এ জঘন্য আমেরিকান-ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় যখনই উপযুক্ত মনে করবে হিজবুল্লাহ এতে অংশ নেবে।

এদিকে ইরান-ইসরায়েল সংঘাতে না জড়াতে হিজবুল্লাহকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে প্রধান মিত্র ইরানের সঙ্গে যোগ না দিতে হিজবুল্লাহকে সতর্ক করেছে সিরিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত ও তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত থমাস ব্যারাক।

ইরান-ইসরায়েল সংঘাতে হিজবুল্লাহর যে কোনো সম্পৃক্ততার বিষয়ে মার্কিন অবস্থান কী হবে- এমন প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত ব্যারাক বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলতে পারি, এটি হবে খুবই, খুবই, খুবই খারাপ সিদ্ধান্ত।

শুক্রবার ইরানের ওপর ইসরায়েলের হামলার পর তেল আবিবের নিন্দা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গত বছর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক ক্ষতি হয়, যা নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। যুদ্ধটি এ গোষ্ঠীটিকে ব্যাপকভাবে দুর্বল করে দেয়, কারণ ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষনেতা নিহত হন।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X