কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত, দাবি ইসরায়েলের

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

ইরানের রাজধানী তেহরানে একটি ভবনে হামলায় দেশটির এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম।

শুক্রবার (২০ জুন) ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’-সহ একাধিক সূত্র এ খবর প্রকাশ করেছে।

তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইরান সরকার কিংবা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়, তেহরানে যে ভবনে হামলা চালানো হয়, সেখানে ওই বিজ্ঞানী একটি গুরুত্বপূর্ণ গবেষণাকাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যদিও নিহত বিজ্ঞানীর নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে ইসরায়েল ইরানে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলে।

এরই অংশ হিসেবে কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থবির করে দিতে ইসরায়েল লক্ষ্যভিত্তিক এ হত্যাকাণ্ড চালাচ্ছে।

এদিকে ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইতোমধ্যে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। এ অবস্থায় তেহরানে পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার ঘটনা নতুন করে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X