কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১১:৩২ এএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল

ইসফাহানের একটি পারমাণবিক স্থাপনা। পুরোনো ছবি
ইসফাহানের একটি পারমাণবিক স্থাপনা। পুরোনো ছবি

ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। ইরান দাবি করেছে, ইসরায়েলের যুদ্ধবিমান স্থাপনা লক্ষ্য করে বোমাবর্ষণ করে। এতে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ওই এলাকা।

শনিবার (২১ জুন) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলায় কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে (লিকেজ) পড়েনি। এ ঘটনায় আইডিএফের কোনো মন্তব্য এখনো নেই।

ইরানের ফারস সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে কোনো বিপজ্জনক পদার্থের ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়নি। বর্তমান যুদ্ধের সময় ইসরায়েল পারমাণবিক স্থাপনাটিতে আগেও আক্রমণ করেছিল।

কয়েকটি সূত্র জানায়, আজ সকালে ইসফাহানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেখানকার ইন্টারনেট বন্ধ থাকায় এর বেশি কোনো তথ্য জানা সম্ভব হয়নি।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলে ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিন পুর জোদখি নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন। এ কমান্ডার ইরানের দক্ষিণ-পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X