কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী বিস্ফোরণে কাঁপল ইরান (ভিডিও)

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পালটা হামলার মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শনিবার (২১ জুন) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ‘দৈনিক শরগ’ তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি।

প্রতিবেদনে বলা হয়, ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজে এ বিস্ফোরণ ঘটে। এই প্রদেশটি ইরানের সীমান্তবর্তী এলাকা এবং প্রধান তেল উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। বিস্ফোরণের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের উৎস ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিছু ‘সামরিক অবকাঠামোতে’ আঘাত হানছে তারা। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণগুলোর সঙ্গে সেই সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণের শব্দ এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য ক্ষয়ক্ষতির নানা ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়েছে। অনেকেই দাবি করছেন, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল, আশপাশের ভবনগুলোও কেঁপে উঠেছিল।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পালটা হামলার প্রেক্ষাপটে এই বিস্ফোরণ আরও বড় ধরনের সংঘাতের ইঙ্গিত হতে পারে। আহভাজ শহরের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে হামলা হলে তা ইরানের তেল-নির্ভর অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে।

উল্লেখ্য, এটি ইরান-ইসরায়েল বিরোধের নবম দিন। ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব ঠেকাতে সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করলেও, ইরান পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে।

Heavy #Israeli bombardment on military sites in Bab Hani (Behbahani), #Ahvaz. pic.twitter.com/z5jTbEBQaZ

— Barzan Sadiq (@BarzanSadiq) June 21, 2025 ">ভিডিওর লিংক :

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X