কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:৩৫ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

নতুন মাত্রায় ইসরায়েলে ইরানের হামলা

ইরানের হামলা সক্রিয় ইসরায়েলের আয়রন ডোম। ছবি : সংগৃহীত
ইরানের হামলা সক্রিয় ইসরায়েলের আয়রন ডোম। ছবি : সংগৃহীত

নতুন মাত্রায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটি এ হামলায় সুইসাইড ও কমব্যাট ড্রোন ব্যবহার করেছে।

শনিবার (২১ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বশেষ প্রতিশোধমূলক হামলায় সুইসাইড ও কমব্যাট ড্রোন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া এ হামলায় ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুল নিশানায় হামলা চালানো হয়েছে।

শনিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা অপারেশন ট্রু প্রমিস ৩-এর অংশ হিসেবে জায়নবাদী শাসনের বিরুদ্ধে ১৮তম দফার হামলা শুরু করেছে।

আইআরজিসি জানিয়েছে, তারা শাহেদ-১৩৬ কমব্যাট ও সুইসাইড ড্রোনের সঙ্গে সলিড এবং লিকুইড জ্বালানিচালিত নির্ভুল মিসাইল ব্যবহার করেছে। এই হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং জায়নবাদী শাসনের সেনাবাহিনীর লজিস্টিক ও অপারেশনাল কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হয়েছে। অভিযানে ড্রোন এবং মিসাইলগুলো সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

আইআরজিসি আরও জানায়, শুক্রবার রাতে শাহেদ-১৩৬ ড্রোনের একাধিক স্কোয়াড্রন দখলকৃত ভূখণ্ডে ক্রমাগত অভিযান চালিয়েছে। ইসরায়েলের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ড্রোনগুলোকে আটকাতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া বাসিন্দারা আবারও আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য হয়েছে।

আইআরজিসি জোর দিয়ে বলেছে, মিসাইল এবং ড্রোন ব্যবহার করে ইরানের হাইব্রিড অপারেশন অবিচ্ছিন্নভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে চলবে।

ইসরায়েল গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। এসময় তারা ইরানের পারমাণবিক, সামরিক এবং আবাসিক স্থানে বিমান হামলা চালায়। এতে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকরা নিহত হয়।

ইরানের সামরিক বাহিনী এর পরপরই পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস এয়ারোস্পেস ফোর্স ২১ জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস ৩-এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ১৮ দফা প্রতিশোধমূলক মিসাইল হামলা চালিয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X