কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০১:৪৮ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

ইরানের একাধিক যুদ্ধবিমানে হামলার দাবি ইসরায়েলের

যুদ্ধবিমানে ইরানের হামলা। ছবি : সংগৃহীত
যুদ্ধবিমানে ইরানের হামলা। ছবি : সংগৃহীত

ইরানের যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, ইরানের একাধিক যুদ্ধবিমানে হামলা চালানো হয়েছে।

শনিবার (২১ জুন) জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তিনটি এফ-১৪ যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বিমানবাহিনী। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান ইরানের কেন্দ্রীয় অঞ্চলের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের তিনটি এফ-১৪ যুদ্ধবিমান এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। তবে ইরানের পক্ষ থেকে এই হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে নতুন মাত্রায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সর্বশেষ প্রতিশোধমূলক হামলায় সুইসাইড ও কমব্যাট ড্রোন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া এ হামলায় ক্ষেপণাস্ত্র দিয়ে নিভুল নিশানায় হামলা চালানো হয়েছে।

শনিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা অপারেশন ট্রু প্রমিস ৩-এর অংশ হিসেবে জায়নবাদী শাসনের বিরুদ্ধে ১৮তম দফার হামলা শুরু করেছে।

আইআরজিসি জানিয়েছে, তারা শাহেদ-১৩৬ কমব্যাট ও সুইসাইড ড্রোনের সঙ্গে সলিড এবং লিকুইড জ্বালানিচালিত নির্ভুল মিসাইল ব্যবহার করেছে। এই হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং জায়নবাদী শাসনের সেনাবাহিনীর লজিস্টিক ও অপারেশনাল কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হয়েছে। অভিযানে ড্রোন এবং মিসাইলগুলো সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X