কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৫:৫০ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে নতুন করে হামলা ইরানের

ইরানের একটি এলাকায় ইসরায়েলের হামলা। ছবি : সংগৃহীত
ইরানের একটি এলাকায় ইসরায়েলের হামলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলে নতুন করে হামলা শুরু করেছে ইরান। শনিবার (২১ জুন) রাতে এ হামলা চালিয়েছে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। তবে কী ধরনের হামলা চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, উত্তর ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজছে। সন্দেহ করা হচ্ছে, ইরানের ড্রোন অনুপ্রবেশের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ নিয়ে ইসরায়েলকে বার্তা দিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, এই অঞ্চল আরেকটি যুদ্ধ চায় না। শনিবার ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন।

তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করা জরুরি। ইসরায়েলের আগ্রাসন থামাতেই হবে। তুরস্ক এ বিষয়ে সক্রিয়ভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের মধ্যে দেশটির জাতীয় ঐক্যই তাদের প্রধান শক্তি হিসেবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট।

১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এ সময় দেশটির পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোতে চালানো বিমান হামলায় বহু শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন।

পাল্টা প্রতিক্রিয়ায় ইরান তাৎক্ষণিকভাবে সামরিক জবাব দিতে শুরু করে। ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পসের (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’ পরিচালনা করে। এর অধীনে ২১ জুন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X