কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৫:৪২ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে যে বার্তা দিল তুরস্ক 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ছবি : সংগৃহীত

যুদ্ধ নিয়ে ইসরায়েলকে বার্তা দিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২১ জুন) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চল আরেকটি যুদ্ধ চায় না। শনিবার ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রীপর্যায়ের বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন।

তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করা জরুরি। ইসরায়েলের আগ্রাসন থামাতেই হবে। তুরস্ক এ বিষয়ে সক্রিয়ভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের মধ্যে দেশটির জাতীয় ঐক্যই তাদের প্রধান শক্তি হিসেবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোয়ান বলেন, ইরানের পরমাণু ইস্যুতে কেবল সংলাপের মাধ্যমেই সমাধান সম্ভব এবং তুরস্ক এতে মধ্যস্থতার ভূমিকা পালন করতে প্রস্তুত।

অন্যদিকে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি তুরস্ককে ধন্যবাদ জানান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। তিনি বলেন, ইসলামি দেশগুলোর মধ্যে সংহতি ও ঐক্যের বার্তা আজ সময়ের দাবি।

তিনি আরও বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীর আগ্রাসী ও সম্প্রসারণবাদী নীতি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মূল কারণ। আরাগচি আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার নিন্দা জানানোর আহ্বান জানান। তিনি আরও জোর দেন প্রভাবশালী মুসলিম দেশগুলো যেন ইসরায়েল এবং তার মিত্রদের ওপর যথাযথ কূটনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে।

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা শুরু করে। পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় চালানো বিমান হামলায় নিহত হন ৪০০-এর বেশি ইরানি নাগরিক। নিহতদের শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন।

জবাবে ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পসের (আইআরজিসি) এয়ারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’-এর আওতায় ২১ জুন পর্যন্ত ১৮ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X