কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৭:৫৩ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সবশেষ খবর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তেহরানে উত্তেজনার মধ্যে নতুন মোড়—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার যুদ্ধবিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে বোমা হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল ফোরদো, নাতানজ ও ইসফাহান।

তিনি জানান, হামলা শেষে সব মার্কিন বিমান নিরাপদে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে।

এই ঘোষণার পরপরই ইসরায়েলও ইরানে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। দেশটি বিভিন্ন সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় টার্গেট করে হামলা চালাচ্ছে। এর আগে ইরানও ইসরায়েলের উদ্দেশ্যে ডজনখানেক ড্রোন নিক্ষেপ করে।

ট্রাম্প একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের মন্তব্য খারিজ করে দিয়েছেন। গ্যাবার্ড বলেছিলেন, ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এমন কোনো প্রমাণ নেই। ট্রাম্প সেই দাবি প্রত্যাখ্যান করে বলেন, ইরানকে প্রতিহত করতে এই হামলা প্রয়োজন ছিল।

ইরান জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর (১৩ জুন থেকে) এখন পর্যন্ত দেশটিতে ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং ৩ হাজার ৫৬ জনের বেশি আহত হয়েছেন। অপরদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত হয়েছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ পরিস্থিতিতে ট্রাম্পের ঘোষণাকে অনেকেই যুদ্ধের পরিসর আরও বাড়িয়ে দেওয়ার শামিল বলে মনে করছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X