কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০১:১৩ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ৬ বিমানবন্দরে হামলা, ১৫ উড়োজাহাজ-হেলিকপ্টার বিধ্বস্ত

ইসরায়েলের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
ইসরায়েলের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। খবর আলজাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত ও মানবচালিত আকাশযানের (ম্যানড-এন্ড-রিমোট সিস্টেম) মাধ্যমে এ হামলা চালানো হয়েছে। এতে ইরানের সামরিক ঘাঁটিগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার এবং জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া ইরানি বাহিনীর ব্যবহৃত এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ মডেলের যুদ্ধবিমান এবং হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলার ফলে ইরানের বিমানঘাঁটিগুলো থেকে উড্ডয়ন সক্ষমতা মারাত্মকভাবে বিঘ্ন হয়েছে এবং দেশটির সামরিক আকাশ অভিযানে বড় ধরনের বাধা তৈরি হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X