বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০১:১১ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, হতাহতের বিষয়ে যা জানাল পেন্টাগন

কাতারের আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। ছবি : সংগৃহীত
কাতারের আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। ছবি : সংগৃহীত

কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। হামলার পর বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন)।

একজন শীর্ষ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ইরান থেকে বেশকিছু স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত এই ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়। তবে হামলায় ঘাঁটির কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি এবং এখন পর্যন্ত কোনো সেনা সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি।

পেন্টাগনের মুখপাত্র বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যে কোনো নতুন তথ্য এলে তা যথাসময়ে জানানো হবে।

আরেক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই হামলা দোহা শহরের খুব কাছেই ঘটলেও ঘাঁটির কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়েনি।

দোহার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরোয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। ১৯৯৬ সালে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক উপস্থিতি।

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X