কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার এক বিবৃতিতে হুথি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা ‘প্যালেস্টাইন-২’ নামের একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলআবিব লক্ষ্যে নিক্ষেপ করেছে।

আনাদলু এজেন্সির খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার পর তেলআবিব বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হুথি মুখপাত্র জানিয়েছেন, এদিন তেলআবিব ছাড়াও দক্ষিণাঞ্চলীয় ইলাত শহর লক্ষ্য করে দুটি ড্রোন ছোড়েন তারা।

হুথিদের দাবি, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ‘গণহত্যা ও বিপজ্জনক আগ্রাসন’-এর জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে। তারা আরও বলছে, গাজায় দমন-নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত ‘ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব’ হিসেবে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা গেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ড্রোন হামলা প্রতিহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি।

এ হামলার প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনাগুলোও গুরুত্বপূর্ণ। মাত্র কয়েক দিন আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, ওই অভিযানে হুথিদের সদর দপ্তর, কমান্ড সেন্টার, নিরাপত্তা ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে ডজনখানেক যুদ্ধবিমান অংশ নেয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, এই হামলায় ডজনখানেক হুথি যোদ্ধা নিহত হয়েছেন। তবে হুথি-ঘনিষ্ঠ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মাত্র দুজন নিহত এবং অন্তত ৪৮ জন আহত হয়েছেন। ওই সময় হুথি নেতা আব্দুল-মালিক আল-হুথি টেলিভিশনে সরাসরি ভাষণ দিচ্ছিলেন।

এভাবে হামলা-প্রতিহামলার পাল্টাপাল্টি পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করছে, যেখানে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১০

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১২

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৪

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৭

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৮

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৯

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

২০
X