কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ইউরোপীয় দেশের

বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের দেশ বেলজিয়াম। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন বলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়েন, তাহলে ন্যাটো মস্কোকে ধ্বংস করে ফেলবে। মঙ্গলবার লিবার ডে মর্গেন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন।।

ফ্রাঙ্কেন ন্যাটোর সমবায় প্রতিরক্ষা নীতিকে জোর দিয়ে উল্লেখ করে বলেন, (পুতিন যদি) ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র চালান, আমরা মস্কো মুছে ফেলব। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইউরোপীয় সন্দেহকে অস্বীকার করে বলেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন—আমেরিকা শতভাগ ন্যাটো মিত্রদের সমর্থন চালিয়ে যাবে। ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মতো সিদ্ধান্ত নেওয়া হবে না।

তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে দক্ষতার সঙ্গে লড়ছে না, কারণ তারা পুরো পশ্চিমের বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে ইউক্রেনীয়রা পশ্চিমের অস্ত্র, গোলাবারুদ ও অর্থ সহায়তায় টিকে আছে।

ভবিষ্যৎকে কেন্দ্র করে তিনি রুশ-চীনা সম্ভাব্য জোটের প্রতি সতর্ক করে বলেন, চীন চায় ইউক্রেন যুদ্ধে টানাটানি থাকুক—এতে পশ্চিম দুর্বল হবে। তারা রাশিয়ার কাঁচামাল কিনছে, অস্ত্র দিচ্ছে, এমনকি উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের ক্ষেত্রেও অনুকূলে থাকতে পারে।

এ ছাড়া ফ্রাঙ্কেন বলছেন, বাল্টিক রাষ্ট্রগুলোর ওপর বড় রুশ হামলার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। কারণ ওই দেশগুলো ন্যাটোর সদস্য। শিগগির ইউরোপে ৬০০টি এফ-৩৫ বিমান থাকবে। রাশিয়ানরা এসব জেট ভয় পায়, কারণ তারা এগুলো দেখতে পায় না।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X