কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৯:৩১ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

রোজা কবে শুরু হতে পারে, জানাল আমিরাত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, বুধবার। এমনটাই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। খবর গালফ নিউজের।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ওই দিন চাঁদ দৃষ্টিগোচর হলে পরদিন থেকেই রমজান শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার মাধ্যমে ঘোষণা করবে।

শেষ পর্যন্ত রমজান শুরুর তারিখ দেশে দেশে কিছুটা ভিন্ন হতে পারে, স্থানীয় চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে।

রমজান হলো ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস। এটি মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। এ মাসে মুসলমানরা ফজরের (ভোরের) আগে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন এবং সূর্যাস্তের পরে ইফতারের মাধ্যমে তা ভাঙেন। রমজান মাসে কোরআন শরিফ নাজিল হওয়ায় এ মাসের গুরুত্ব বেড়ে যায়।

রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত। বিশ্বাস করা হয়, এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে ইবাদতের মাধ্যমে ক্ষমা ও কল্যাণ লাভের আশা করে মুসলমানরা গভীর রাতে নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া-ইস্তেগফারে মগ্ন থাকেন।

এ ছাড়া এ মাসে মুসলিম সমাজে দান-সদকা, ইফতার আয়োজন ও দরিদ্র-অসহায়দের পাশে দাঁড়ানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়ে।

রমজান শেষে উদযাপন করা হয় ঈদুল ফিতর। এটি মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদের দিন সকালে বিশেষ নামাজ আদায় ও আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X