বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:৩২ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আল আকসা প্রাঙ্গণে নাচ-গানের অনুমতি দিল ইসরায়েল

আল আকসা প্রাঙ্গণ। ছবি : সংগৃহীত
আল আকসা প্রাঙ্গণ। ছবি : সংগৃহীত

আল-আকসা প্রাঙ্গণে নাচ-গানের অনুমতি দিয়েছে ইসরায়েল। দেশটি এ প্রাঙ্গণে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের এ অনুমতি দিয়েছে।

শুক্রবার (২৭ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, অবৈধ বসতি স্থাপনকারীদের আল-আকসা প্রাঙ্গণে গান ও নৃত্যের অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির এ অনুমতি দেন। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ৭ জানিয়েছে, প্রথমবারের মতো বহু বছর পর ইহুদি দর্শনার্থীদের পবিত্র স্থানে উন্মুক্তভাবে গান ও নৃত্য করার অনুমতি দেওয়া হয়েছে।

চ্যানেল ৭-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশকে এখন পুরো আল-আকসা প্রাঙ্গণজুড়ে ইহুদিদের প্রার্থনা, গান ও সংগীতের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার কোবি শাবতাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশনা দিয়েছেন।

প্রতিবেদেনে বলা হয়েছে, তিন সপ্তাহ আগে বেন গাভির তার কার্যালয়ে আল-আকসায় ইহুদিদের প্রবেশাধিকার দাবিকারী বেশ কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে প্রাঙ্গণে গানের অনুমতি বাড়ানোর প্রস্তাব তোলা হয়। বেন গাভির বলেন, আমার নীতি হলো প্রাঙ্গণের সর্বত্র গান গাওয়ার অনুমতি দেওয়া।

এর আগে গত মে মাসে পবিত্র আল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভির। তিনি বলেন, এখন থেকে ইহুদিরা আল আকসায় সেজদা দেওয়াসহ সব প্রার্থনা করতে পারবে।

মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদ। এ মসজিদে কেবল মুসলমানদের নামাজ ও ইবাদতের অনুমতি রয়েছে। ইসরায়েল ১৯৬৭ সালে আরব যুদ্ধের পর জেরুজালেম ও আল আকসা দখল করে নেয়। তাদের দখলের আগে এটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল।

ইসরায়েল এ মসজিদটি দখলের পরও জর্ডানের ওয়াকফ বোর্ডই পরিচালনা করে আসছে। জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও সেখানে ইহুদিরা প্রার্থনা করতে পারতেন না। এ বিষয়ে একটি স্থিতিতাবস্থা বা চুক্তি রয়েছে। ১৯৬৭ সাল থেকে এ চুক্তিটি কার্যকর রয়েছে। তবে তাদের সেখানে প্রবেশের অনুমতি ছিল। আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X