কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৮:০১ এএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

১২ পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান : আইএইএ

ইরানের পারমাণবিক স্থাপনা। ছবি : সংগৃহীত
ইরানের পারমাণবিক স্থাপনা। ছবি : সংগৃহীত

ইরানের কাছে বর্তমানে প্রায় ১২টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তবে দেশটি এখনো কোনো বোমা তৈরি করেনি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণুশক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

বৃহস্পতিবার ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো এখনও কার্যকর রয়েছে। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে—এমন দাবি সঠিক নয়।’

তিনি নিশ্চিত করেছেন, ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে থাকা সেন্ট্রিফিউজগুলো অকেজো হয়ে গেছে, তবে অন্যান্য স্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।

গ্রোসি আরও বলেন, ইরানের সঙ্গে আন্তর্জাতিক সংস্থাটির সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। তিনি বলেন, ‘ইরান এখন এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। দুপক্ষের মধ্যে স্পষ্ট উত্তেজনা রয়েছে।’

গত ২৫ জুন ইরানের পার্লামেন্ট একটি বিল পাস করেছে। এতে আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পথ তৈরি করেছে। এ বিল গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় আছে। এটি আইএইএর পরিদর্শনের জন্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন বাধ্যতামূলক করবে।

২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী, ইরান কেবল ৩ দশমিক ৬৭ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত। কিন্তু বর্তমানে তারা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের একেবারে কাছাকাছি। এর আগে আইএইএ জানিয়েছিল, ইরান চুক্তির শর্ত মানছে না।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১০

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১১

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৪

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৫

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৭

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৮

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৯

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

২০
X