কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে যাওয়া ইমামদের নিয়ে কড়া বার্তা আল আজহারের

ইসরায়েল ভ্রমণে ইমামরা। ছবি : সংগৃহীত
ইসরায়েল ভ্রমণে ইমামরা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে গত সপ্তাহে দেখা করেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা ১৫ জন কথিত ইমাম। এছাড়া ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ঘুরে দেখেন তারা। ইমামরা দাবি করছেন, মুসলিম ও ইহুদিদের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিতে তারা ইসরায়েলে গেছেন তারা।

তবে সুন্নি মুসলিমদের সর্বোচ্চ বিদ্যাপিঠ মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় এই ইমামদের কার্যকলাপের নিন্দা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ইউরোপের এই কথিত ইমামরা মুসলিমদের প্রতিনিধি নয়। দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার ফেসবুকে দেওয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যক্তিরা দাবি করেছেন, তাদের সফরের লক্ষ্য ছিল আন্তঃধর্মীয় সংলাপ এবং সহাবস্থান প্রচার করা। কিন্তু তারা ফিলিস্তিনিদের ওপর ২০ মাসেরও বেশি সময় ধরে চলা গণহত্যা, আগ্রাসন এবং নিরপরাধ মানুষকে হত্যাকে উপেক্ষা করে এগুলো করছে। বিশ্ববিদ্যালয়টি আরও বলেছে, তারা ইসলাম অথবা মুসলিমদের প্রতিনিধিত্ব করে না।

ব্যক্তিগত ও রাজনৈতিক লাভের আশায় নৈতিকা বিসর্জন দেওয়া, নিজ ধর্মের সঙ্গে বেঈমানি করা এসব ব্যক্তিদের ব্যাপারে তারা সতর্ক করছে। এই বিপদগামী ব্যক্তিরা ইসলামের প্রতিনিধিত্ব করে না উল্লেখ করে আল আজহার বিশ্ববিদ্যালয় আরও বলেছে, তার নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে।

এসব কথিত ইমামদের সমালোচনা করেছে ইউরোপিয়ান কাউন্সিল অব ইমামস। তারা বলেছে, এই ইমামরা ইউরোপীয় মুসলিমদের কোনো বড় প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। সংস্থাটি বলেছে, ইসরায়েলি ক্রিমিনালদের সঙ্গে কথিত ইমামদের বৈঠককে মিডিয়ায় যেভাবে ফলাও করে প্রচার করা হয়েছে এতে তারা বিস্মিত।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X