কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মিরপুরে ছাত্র-জনতার বিক্ষোভ

মিরপুরে বিক্ষোভ। ছবি  : কালবেলা
মিরপুরে বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে পাথর ছুড়ে হত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় এনসিপি, জামায়াতে ইসলামী ও সাধারণ ছাত্র-জনতা।

হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভকারীরা মিছিলে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বলেন, একজন নিরীহ ব্যবসায়ীকে দিনের আলোয় প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু অমানবিকই নয়- দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ।

তারা অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা সরাসরি জড়িত। যারা এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।

মিছিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এদিকে বিক্ষোভ চলাকালে মিরপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে কর্মসূচি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১০

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১১

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১২

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১৩

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৫

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৬

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৭

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৮

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৯

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

২০
X