কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৮:৫০ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের একটি দেশে ছবি তুললে হতে পারে কোটি টাকা জরিমানা (ভিডিও)

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ছবি তুললে গুনতে হতে পারে কোটি টাকা জরিমানা। অদ্ভুত এই নিয়ম মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতে। তবে সব ছবির ক্ষেত্রে নয়। যদি ক্যামেরার ফ্রেমে কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তিনি চলে আসেন, তবেই হতে পারে বড় আইনি বিপদ।

কারণ, দুবাইয়ে এটিকে ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন হিসেবে দেখা হয়। শুধু মানুষ নয়, দুবাই ও আবুধাবির কিছু বিশেষ স্থাপনাতেও ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে বিমানবন্দর, ধর্মীয় স্থান, সরকারি অফিস, সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত এলাকা। এসব জায়গায় ছবি তোলার কথা ভুলেও ভাবা যাবে না।

আর সমুদ্রসৈকতে? সেখানেও বাড়তি সতর্কতা। এমনভাবে ছবি তুলতে হবে, যেন ছবির ফ্রেমে অন্য কোনো নারী অপ্রত্যাশিতভাবে চলে না আসেন।

কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছেন, সরকারি কার্যালয়, সামরিক স্থাপনা, বিমানবন্দর এবং রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে জড়িত যে কোনো স্থানে ছবি তোলার ব্যাপারে পর্যটকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই স্থানগুলো এতটাই সংবেদনশীল যে, পর্যটকরা যদি সেখানে দাঁড়িয়ে নিছকই একটি পাখি বা আকাশে উড়োজাহাজও দেখেন, তবে কর্তৃপক্ষ সেটাকে সন্দেহজনক কার্যকলাপ মনে করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে। তাই দুবাইয়ে বেড়াতে গেলে চোখ-কান খোলা রেখে, ছবি তুলতে হবে সাবধানে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X