কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১০:৪৯ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১২০ দেশকে পাশে পেয়েছিল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বিশ্বের ১২০টি দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে।

রোববার ইরানের একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমাদের যুক্তি ছিল শক্তিশালী ও যৌক্তিক। সেটা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানি জনগণের কাছেও প্রমাণিত হয়েছে। এই সমর্থন দেখায় যে, আমরা সঠিক পথে ছিলাম।

তিনি আরও বলেন, ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা পরোক্ষ আলোচনার সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামী নেতৃত্ব। আলোচনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর।

আরাগচির মতে, আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো যেত না; বরং আলোচনা করে ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বৈধতা তুলে ধরতে পেরেছে। তিনি বলেন, যদি কেউ বলেন, আমরা আলোচনায় গিয়েছি বলেই যুদ্ধ হলো—আমি বলব, আলোচনা না করলেও যুদ্ধ হতো, এবং সম্ভবত আরও আগেই শুরু হতো।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোয় হামলা চালায়। ১২ দিনব্যাপী এই আগ্রাসনের পর ২২ জুন যুক্তরাষ্ট্রও ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ চালায়, যেখানে তারা দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতেও ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

২৪ জুন থেকে কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে।

সূত্র : মেহর নিউজ এজেন্সি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X