কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ত্রাণপ্রার্থীসহ আরও ২৪ জন নিহত

গাজায় হামলা। ছবি : সংগৃহীত
গাজায় হামলা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবার (২ আগস্ট) দুপুর নাগাদ গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ১৩ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

তবে এ প্রাথমিক সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, অনেককে হাসপাতালে আনা সম্ভব হয়নি। অনেকে আহতাবস্থায় ধ্বংসস্তূপে আটকে আছেন। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মুখে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না।

এদিকে গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর মধ্যে এটি প্রথম পদক্ষেপ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক সরকারি বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এ সিদ্ধান্তের ঘোষণা দেন। সরকার এক বিবৃতিতে জানায়, ইসরায়েল থেকে এবং ইসরায়েলের উদ্দেশে যে কোনো ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

স্লোভেনিয়া জানায়, ইইউ অভ্যন্তরে মতবিরোধ ও অনৈক্যের কারণে যখন ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, তখন আমাদের উচিত নিজেদের দায়িত্ব পালন করা, এমনকি যদি সেটা অন্যদের আগেই হয়।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানবিক সহায়তা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার ফলে মানুষ মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দায়িত্বশীল রাষ্ট্রের উচিত পদক্ষেপ নেওয়া।

সরকার আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের কাছে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা অস্ত্র রপ্তানির অনুমতি দেওয়া হয়নি।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X