কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অর্ধশতাধিক অভিবাসীর মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়ায় ইয়েমেনের আবিয়ান উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। দেড়শ যাত্রী নিয়ে যাত্রা করা নৌকাটি উল্টে গেলে মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকিরা নিখোঁজ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মৃতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। ইয়েমেন এখনো হর্ন অব আফ্রিকা থেকে উপসাগরীয় দেশগুলোর পথে অভিবাসীদের একটি প্রধান রুট।

আইওএম বলছে, চলতি বছরেই ৬০ হাজারের বেশি অভিবাসী ইয়েমেনে পৌঁছেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে এই ঝুঁকিপূর্ণ পথে নৌকাডুবিতে কয়েকশ অভিবাসী মারা গেছেন।

‘মিসিং মাইগ্র্যান্টস প্রজেক্ট’ বলছে, গত এক দশকে এ পথে ৩ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। দালালরা অনেক সময় উপকূল রক্ষীদের চোখ এড়াতে অভিবাসীদের ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠিয়ে দিচ্ছে, যার ফলে প্রাণহানি বাড়ছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১০

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১১

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১২

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৩

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৪

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৫

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৬

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৭

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৮

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৯

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০
X