কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মোসাদের বিরুদ্ধে ইরানের অভিযান, ২০ গুপ্তচর আটক

ইরান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ইরান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ধরতে ইরানে অভিযান হয়েছে। এতে ২০ গুপ্তচরকে আটক করার দাবি করেছে দেশটির বাহিনী। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইরানের বিচার বিভাগ বলছে, সাম্প্রতিক মাসগুলোতে ২০ মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে বিচার বিভাগ সতর্ক করে বলেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করা হবে।

বুধবার ইরান রুজবেহ ভাদি নামে এক পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তিনি জুন মাসে ইরানে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এরই মধ্যে নতুন করে গুপ্তচর আটকের খবর দেশটিতে সাড়া ফেলেছে।

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার হওয়া ২০ সন্দেহভাজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের মুক্তি দেওয়া হয়েছে। তিনি সংখ্যা উল্লেখ করেননি।

ইরানি গণমাধ্যমে জাহাঙ্গিরির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিচার বিভাগ ইহুদিবাদী সরকারের গুপ্তচর এবং এজেন্টদের প্রতি কোনো ছাড় দেবে না এবং দৃঢ় রায় দিয়ে সবার জন্য উদাহরণ তৈরি করবে।

তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার পরে দোষীদের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে।

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর এই বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আটক হয়েছেন কয়েকশ। কিন্তু তাদের বিস্তারিত তথ্য প্রকাশ করছে না ইরান।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X