কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:৩৯ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ওমানে প্রবাসীদের জন্য রেসিডেন্স কার্ড চালু

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।

ওমানে বসবাসরত প্রবাসী এবং দেশটির নাগরিকদের রেসিডেন্স কার্ডের মেয়াদ এবং ফি কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। সোমবার (১১ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা এখন থেকে এক থেকে তিন বছর মেয়াদের রেসিডেন্স কার্ড বেছে নিতে পারবেন। এ ছাড়া ওমানের নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। পুলিশ ও কাস্টমসের ইন্সপেক্টর-জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মোহসিন আল শ্রাইকির জারি করা ঘোষণা অনুযায়ী, প্রবাসীরা এখন তাদের রেসিডেন্স কার্ডের জন্য তিনটি বিকল্প থেকে বেছে নিতে পারবেন। এক বছরের জন্য ৫ ওমানি রিয়াল, দুই বছরের জন্য ১০ ওমানি রিয়াল এবং তিন বছরের জন্য ১৫ ওমানি রিয়াল ফি দিতে হবে। তবে হারিয়ে গেলে বা কার্ড নষ্ট হয়ে গেলে নতুন কার্ড নিতে ২০ রিয়াল ফি দিতে হবে। গালফ নিউজের প্রতিবেদন মতে, এ সিদ্ধান্তের ফলে ওমানি নাগরিকদের জন্য ব্যক্তিগত পরিচয়পত্রের মেয়াদ বাড়িয়ে ১০ বছর পর্যন্ত করা হয়েছে, যা ওমানি পাসপোর্টের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওমানি আইডি কার্ড ইস্যু, নবায়ন বা প্রতিস্থাপন ফি ১০ রিয়ালই রাখা হয়েছে। র‌য়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আইন মেনে চলার জন্য সব রেসিডেন্ট এবং আইডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নথি নবায়ন করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, এই নতুন সংশোধনী প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে এবং বাসিন্দাদের চাহিদা অনুযায়ী নমনীয় বিকল্পের জন্য করা হয়েছে। ২০২৫ সালের জুন পর্যন্ত ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী রয়েছেন। এর মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার, গৃহকর্মী হিসেবে ৩ লাখ ৪৯ হাজার প্রবাসী কর্মরত।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X