কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

প্রবাসী মো. কামরুল। ছবি : কালবেলা
প্রবাসী মো. কামরুল। ছবি : কালবেলা

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শেখ মো. কামরুল (৩৬) নামে এক যুবকের। বুধবার (১৫ অক্টোবর) সকালে ওমানে তিনি বাসা থেকে মার্কেটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

ওমান প্রবাসী শেখ মোহাম্মদ কামরুল উপজেলার মাধবপুর গ্রামের শেখ বাড়ির মৃত কামাল হোসেনের ছেলে। তিনি ওমান সিলাল মার্কেটে ব্যবসা করতেন। কামরুল দীর্ঘ ২৫ বছর ধরে ওমানে বসবাস করছিলেন।

কামরুলের বন্ধু ও চাচাতো ভাই শেখ মো. সজিব, শেখ মো. শামীম, শেখ মো. সোহেল রানা, চাচা শেখ মো. আলমাছ ও শেখ মো. জাহাঙ্গীর জানান, মৃত কামরুলসহ তারা পাঁচজন কোরবানির ঈদ শেষে চার মাস দেশে ছুটি কাটিয়ে, শুক্রবার (১০ অক্টোবর) একসঙ্গে ওমানে ফিরে আসেন।

ওমানে আসার পর ৬ দিনের মাথায় তার নিজের বাসা থেকে ওমান সিলাল মার্কেটে যাওয়ার উদ্দেশে বের হন। পথে একজন তানজানিয়ান চালক তাকে বাসে করে মার্কেটে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলে তিনি সেই বাসে ওঠেন। বাসটি নতুন সিলাল মার্কেটের গেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাটি কাটার গাড়ির (জেসিবি) সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কামরুল প্রাণ হারান। কামরুলের মরদেহ বর্তমানে রুস্তাক হাসপাতালের হিমঘরে রাখা আছে।

মৃত কামরুলের বন্ধুরা আরও জানান, বুধবার (২২ অক্টোবর) রাত ৯টায় কামরুলের লাশ দেশে আনা হবে এবং পরদিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাদ জোহর তার নিজ এলাকায় জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, মৃত্যুকালে কামরুল ৪ বছর বয়সী এবং ৫ মাসের দুটি শিশু পুত্র রেখে গেছেন। তার বাবাও জীবিত নেই। মাত্র ১২ বছর বয়সে কামরুল জীবিকার প্রয়োজনে প্রবাসে পাড়ি জমান।

তার এ অকাল মৃত্যুতে পরিবার এবং ওমানের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কামরুলের এ আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১০

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১১

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১২

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৯

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

২০
X