কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বড় সিদ্ধান্ত, সৌদির প্রতিক্রিয়া

তিন দেশের নেতারা। ছবি: সংগৃহীত
তিন দেশের নেতারা। ছবি: সংগৃহীত

বিশ্বকে নতুন রূপে আবিষ্কার করছে ইসরায়েল। অধিকৃত গাজায় ইসরায়েলের চলমান অভিযানের কারণে তেল আবিব এখন কোণঠাসা। একের পর এক দেশ ঘোষণা দিচ্ছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এবার সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এরপরই বিশ্বে মুসলিম দেশগুলোর অন্যতম মোড়ল সৌদি আরব এ নিয়ে মুখ খুলেছে। সোমবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন মনোভাব প্রশংসনীয়।

দিনকে দিন দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ছে। আর এতে চাপে পড়েছে ইসরায়েল। এত দিন ইসরায়েলের মিত্ররা গাজা পরিস্থিতি নিয়ে চোখ বন্ধ রাখলেও, এখন তারাও চাপে রয়েছে।

এমতাবস্থায় ইসরায়েলকে অস্ত্র-অর্থ দিয়ে টিকিয়ে রাখা দেশগুলোও এখন তেল আবিবের হাত ছাড়তে চাইছে। ফলে দিন দিন চাপে পড়ছে দখলদার বাহিনী। তা সত্ত্বেও গাজায় গণহত্যার অভিযানে শিথিলতার কোনো ইঙ্গিত মিলছে না।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X