কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশসহ ৩১ দেশের নিন্দা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ‘গ্রেটার ইসরায়েল’ মন্তব্যকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেছে ৩১টি আরব ও ইসলামি দেশ। খবর শাফাক নিউজের।

শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জর্ডান, মিসর, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন, লিবিয়া, সিরিয়াসহ দেশগুলো এবং আরব লীগ, ওআইসি ও জিসিসির মহাসচিবরা একত্রে বলেন, তারা জাতিসংঘ সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বলপ্রয়োগ বা দমননীতি কোনোভাবেই মেনে নেবে না।

বিবৃতিতে ইসরায়েলের অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের ওয়েস্ট ব্যাংকের বিতর্কিত ‘ই-ওয়ান সেটেলমেন্ট প্রকল্প’ অনুমোদন ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাকেও সরাসরি নিন্দা জানানো হয়েছে। এসবকে ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকারে সরাসরি আঘাত বলে অভিহিত করেন তারা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব ও আন্তর্জাতিক বিচার আদালতের মতামতের কথা উল্লেখ করে দেশগুলো জানায়, দখলকৃত ভূমির জনসংখ্যাগত বা আইনি অবস্থান পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা অবৈধ। তারা সতর্ক করে দিয়েছে, বসতি স্থাপন, ভূমি দখল, জোরপূর্বক উচ্ছেদ, শরণার্থী শিবির ধ্বংস ও ধর্মীয় স্থানে হামলার পরিণতি ভয়াবহ হবে।

গাজা প্রসঙ্গে বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, জাতিগত নির্মূল ও ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়। দেশগুলো অবিলম্বে যুদ্ধবিরতি, অবাধ মানবিক সহায়তা ও অবরোধ প্রত্যাহারের আহ্বান জানায়।

আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়, যাতে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাধীন রাষ্ট্রের অধিকার নিশ্চিত হয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X