কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি : আমিনুল হক 

কুমিল্লার গলিয়ারায় ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা
কুমিল্লার গলিয়ারায় ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে এবং মাদকমুক্ত প্রজন্ম তৈরির জন্য বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে নীতিনির্ধারণী কাজ করছে। দেশের প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট করে নতুন কুঁড়ি কার্যক্রম চালু করা হবে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ত্রিপুরা সীমান্তঘেরা কুমিল্লার গলিয়ারা ইউনিয়নের কনেশতোলা গ্রামে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে দেওয়া বক্তব্য তিনি এসব কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে স্মরণ করে এ আয়োজন করে গলিয়ারা ইউনিয়ন বিএনপি।

আমিনুল হক বলেন, প্রতিভাবানদের রাষ্ট্রীয় দায়িত্বে আনা হবে। আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই, যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। যুব সমাজকে কর্মসংস্থানের আওতায় এনে নতুন এক প্রজন্ম তৈরি করতে চাই। ক্রীড়া ও কর্মসংস্থান-দুটো দিক দিয়েই আমরা তরুণদের এগিয়ে নিতে কাজ করছি।

এদিন বিকেলে স্থানীয় এস কে স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামে মিরপুর সোনালী অতীত ক্লাব। এ দলে খেলেন দেশের ফুটবলের স্বর্ণালী সময়ের তারকা আমিনুল হক, আলফাজ আহমেদ, জাহেদ পারভেজ চৌধুরীসহ একাধিক সাবেক জাতীয় খেলোয়াড়। মাঠে পুরোনো দিনের ঝলক নিয়ে খেলার শুরুতে এস কে স্পোর্টিং এগিয়ে যায় ১-০ গোলে। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিরপুর সোনালী অতীত ক্লাব।

মাঠ মাতান সাবেক তারকা ফরোয়ার্ড আলফাজ আহমেদ। তার জোড়া গোলে দল ফিরে আসে খেলায়। এখনও তার পায়ে সেই ক্ষিপ্রতা, সেই গোলের নেশা। ডান প্রান্তে দুর্দান্ত খেলেন আরেক সাবেক তারকা জাহেদ পারভেজ চৌধুরী। তার পা থেকেই আসে চতুর্থ গোল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

১০

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

১১

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

১২

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দিন, বদলে যাবে চট্টগ্রাম: চসিক মেয়র

১৩

পলিথিনের ঝুপড়িতে প্রতিবন্ধী মা-মেয়ের মানবেতর জীবন

১৪

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ 

১৫

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

১৬

স্পেনে ভূমিকম্প অনুভূত

১৭

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

১৮

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

১৯

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

২০
X