মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:০৩ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর। ছবি : কালবেলা
বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা জাপা অফিসে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল শেষে জেলা জাতীয় পার্টির অফিসের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন ডা. সানি, নেহাল প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীরা জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে আখ্যা দিয়ে দলটির বিচার দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। ফ্যাসিস্টের সহযোগী হিসেবে তাদেরও বিচার করতে হবে। জাতীয় পার্টি এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বক্তারা নুরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

এর আগে, শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে। সন্ধ্যার পর তারা দলটির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X