নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইলিশ শিকারে শিশুদের ব্যবহার করা হচ্ছে : ঢাকা বিভাগীয় কমিশনার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযানে অংশ নেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ছবি : কালবেলা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযানে অংশ নেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ছবি : কালবেলা

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, এবার মা ইলিশ শিকারে অসাধু চক্র শিশুদের ব্যবহার করছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এ ধরনের অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। মা ইলিশ সংরক্ষণে সরকারি উদ্যোগ সফল করতে স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত ভূমিকা জরুরি।’

বিভাগীয় কমিশনার আরও জানান, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীর শরীয়তপুর অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত শরীয়তপুর জেলায় ৩৪৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে আটককৃতদের বিরুদ্ধে ৬১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯১ জনকে শাস্তি প্রদান ও ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জেলেদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য জেলার ২১ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন মৃধা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X