কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কুকুর হারিয়ে শহরজুড়ে মাইকিং

কুকুরের খোঁজে চলছে মাইকিং। ছবি : কালবেলা
কুকুরের খোঁজে চলছে মাইকিং। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ শহরের রাস্তায় ভেসে বেড়াচ্ছে এক করুণ ডাক। একটি কুকুর হারিয়ে গেছে, গায়ের রঙ কালো, গলায় সাদা পশম, গলায় বেল্ট পরানো। কেউ দেখে থাকলে দয়া করে ডিসি অফিসের নেজারত শাখায় খবর দিন।

কুকুর হারানোয় শহরজুড়ে মাইকিং করা, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। কিন্তু এ যেন কোনো সাধারণ কুকুর নয়, কোনো সাধারণ সম্পর্কও নয়। চার বছর ধরে সংসারের সদস্য হয়ে থাকা প্রিয় কুকুর ‘কালু’কে হারিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির অনুকূল কান্তি তরফদার।

মানুষের সঙ্গে প্রাণের বন্ধন যে কতটা গভীর হতে পারে, তারই এক বাস্তব উদাহরণ এ ঘটনা। চার বছরের সঙ্গীকে হারিয়ে এখন দিন কাটছে অনুকূল কান্তি তরফদারের অপেক্ষায়, যদি একবার কালু ফিরে আসে।

জানা গেছে, শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে হঠাৎ নিখোঁজ হয় কুকুরটি। দেশীয় জাতের এ কুকুরটির গায়ের রং কালো, আর গলার চারপাশে সাদা পশমের একটি বৃত্ত। হারানোর সময় গলায় ছিল একটি বেল্টও। কুকুরটির প্রতি মালিকের ভালোবাসা এমনই যে, হারানোর পরপরই তিনি থানায় গিয়ে অভিযোগ করেছেন এবং শহরজুড়ে মাইকিং শুরু করেছেন।

অনুকূল কান্তি তরফদার কালবেলাকে বলেন, কালুকে আমি শুধু কুকুর বলব না, ও আমার পরিবারের একজন সদস্য। চার বছর ধরে নিজের সন্তানের মতো লালন করেছি। প্রতিদিন সকালে ও বিকেলে একসঙ্গে হাঁটতাম।

তিনি আরও বলেন, শনিবার বিকেলে শহরের আলোরমেলা বাসা থেকে একটু হাঁটতে বের হই, সঙ্গে ছিল কালু। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে হঠাৎই ওকে খুঁজে পেলাম না। সারারাত খুঁজেছি, কিন্তু পাইনি। পরিবারের সবাই এখন খুব মন খারাপ করে আছে।

অনুকূল কান্তি বলেন, কালু খুব শান্ত স্বভাবের কুকুর। হয়তো পথ হারিয়ে গেছে, হয়তো কারও ঘরে আশ্রয় নিয়েছে, তাই সবার কাছে অনুরোধ করছি, যদি কেউ ওকে দেখে থাকেন, দয়া করে খবর দিন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মালিকের পক্ষ থেকে কুকুর নিখোঁজের একটি অভিযোগ করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X