শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পোস্ট, কী জানিয়েছিলেন আসরানি?

গোবর্ধন আসরানি। ছবি : সংগৃহীত
গোবর্ধন আসরানি। ছবি : সংগৃহীত

দীপাবলির রোশনাইয়ে প্রাণময় আলোর মাঝেই অনুপ্রেরণার শেষবার্তা শেয়ার করেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে হাসপাতাল থেকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপি দিওয়ালি’ পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। কে জানত, সেই কয়েক ঘণ্টার মধ্যেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবেন তিনি।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের শয্যায় শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। সন্ধ্যার মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হয়।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, আসরানি চাইতেন, তার শেষযাত্রা যেন কোনো তারকাসুলভ অনুষ্ঠান বা হই-হট্টগোলের মধ্য দিয়ে না যায়। তিনি নিজের স্ত্রী মঞ্জুকে মৃত্যুর আগে বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন ‘পৃথিবী থেকে নীরবে বিদায় নিতে চাই। আমজনতা আমাকে একজন সাধারণ মানুষ হিসেবেই মনে রাখুক।’ সেই ইচ্ছার সম্মান রেখে, শেষকৃত্য সম্পূর্ণভাবে গোপনীয়ভাবে সম্পন্ন হয়।

আসরানির প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভেসে আসে শোকের ঢেউ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলের মাধ্যমে শোক প্রকাশ করেন। এছাড়াও অভিনেতা অনুপম খের, অক্ষয় কুমার প্রমুখ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১০

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১১

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১২

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৩

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৪

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৫

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

১৬

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

১৭

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১৮

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১৯

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

২০
X