কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মেলিসা’, রেকর্ড ভাঙা ধ্বংসের আশঙ্কা

ঘূর্ণিঝড়ের গতিপথ। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড়ের গতিপথ। ছবি : সংগৃহীত

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’। বর্তমানে এটি ক্যাটাগরি-৫ আকারের ঝড়ে রূপ নিয়েছে। এটির গতিবেগ ঘণ্টায় প্রায় ২৫৭ কিমি। এরফলে রেকর্ড ভাঙা ধ্বংসের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৭ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, এটি মঙ্গলবার সকালে জ্যামাইকায় আঘাত হানতে পারে। এদেশটির ইতিহাসে আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে এটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মেলিসার কেন্দ্র জ্যামাইকার রাজধানী কিংস্টন থেকে প্রায় ১৩০ মাইল দক্ষিণে। এটি প্রতি ঘণ্টায় মাত্র ৩ মাইল গতিতে পশ্চিমমুখীভাবে এগোচ্ছে। এর ফলে দীর্ঘ সময় ধরে একই এলাকায় প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার সকালে এক বিবৃতিতে এনএইচসি বাসিন্দাদের নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে না যাওয়ার অনুরোধ করেছে। সংস্থাটি বলেছে, আজ থেকে মঙ্গলবার পর্যন্ত ভয়াবহ বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি অঞ্চলে বিধ্বংসী ঝোড়ো হাওয়া ও ব্যাপক অবকাঠামোগত ক্ষতি ঘটতে পারে। দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ও যোগাযোগ বিভ্রাটের আশঙ্কাও রয়েছে।।

সিএনএন জানিয়েছে, জ্যামাইকার সরকার ইতোমধ্যেই উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা, বিশেষত কিংস্টনের কিছু অংশে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগের প্রধান ইভান থম্পসন বলেন, ঝড়ের কেন্দ্র দক্ষিণ উপকূলে পৌঁছালে দ্বীপের দক্ষিণ-পূর্ব অংশে জলোচ্ছ্বাসের উচ্চতা ৯ থেকে ১৩ ফুট পর্যন্ত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর প্রভাবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণ হাইতি ও জ্যামাইকার কিছু অংশে ৭৬০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু এলাকায় ১ হাজার ২০ মিমি ছুঁতে পারে। বাতাসের গতি পাহাড়ি অঞ্চলে নিচু এলাকার চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি হতে পারে বলে এনএইচসি সতর্ক করেছে। ফলে গাছ উপড়ে যাওয়া, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও ভবনের ক্ষতি ব্যাপক হতে পারে।

জ্যামাইকার পাশাপাশি পূর্ব কিউবা, দক্ষিণ বাহামাস ও টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জেও হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাতের সম্ভাবনা না থাকলেও, পূর্ব উপকূলে উত্তাল সমুদ্র ও বিপজ্জনক রিপ কারেন্ট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X