কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৫১ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

আঞ্চলিক একক মুদ্রা চালুর প্রস্তাব দিল ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

আঞ্চলিক বাণিজ্য জোরদার করতে ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ইসিও) সদস্য দেশগুলোর মধ্যে একটি একক মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

মঙ্গলবার তেহরানে তাজিকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, একটি অভিন্ন আঞ্চলিক মুদ্রা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। সদস্য দেশগুলোর মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক মিল থাকায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা সম্ভব।

ইসিও গঠিত হয় ১৯৮৫ সালে ইরান, পাকিস্তান ও তুরস্কের উদ্যোগে। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ১০। এর মধ্যে রয়েছে মধ্য এশিয়ার পাঁচ দেশ—তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তান। এ ছাড়া আজারবাইজান ও আফগানিস্তানও আছে। সংগঠনটির সদস্য দেশগুলোর মোট জনসংখ্যা ৫৫০ মিলিয়নেরও বেশি।

তবে ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, যা তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আরোপ করা হয়েছে। এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের বাণিজ্য ও আর্থিক লেনদেন মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। এর ফলে ইরানি রিয়াল ব্যাপকভাবে দুর্বল হয়েছে এবং দেশে মুদ্রাস্ফীতি অব্যাহতভাবে বেড়ে চলছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X