কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পারস্য উপসাগরে ‘রহস্যজনক’ ট্যাংকার জব্দ করল ইরান

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি : সংগৃহীত

পারস্য উপসাগরে ‘রহস্যজনক’ ট্যাংকার জব্দ করেছে ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ট্যাংকার জব্দের ঘটনা এটি। ট্যাংকারটিতে অনুমোদনহীন কার্গো পরিবহনের অভিযোগ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পারস্য উপসাগরের জলসীমায় সিঙ্গাপুরগামী পেট্রোকেমিক্যাল কার্গোবাহী একটি ট্যাংকার জব্দ করেছে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

এর এক দিন আগে মার্কিন কর্মকর্তা ও সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছিল, ইরানি বাহিনী ওই তেলবাহী ট্যাংকারটিকে থামিয়ে ইরানের আঞ্চলিক জলে সরিয়ে নিয়েছে। জুন মাসে ইসরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী হামলার পর এটাই প্রথম ট্যাংকার জব্দের ঘটনা।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ট্যাংকারটি অনুমোদনহীন কার্গো বহনের কারণে বিধি লঙ্ঘন করেছে। তবে লঙ্ঘনের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

সামুদ্রিক সূত্র জানিয়েছে, ‘তালারা’ নামের মার্শাল আইল্যান্ডস-ফ্ল্যাগযুক্ত ট্যাংকারটি আরব আমিরাতের উপকূলের কাছে চলাচল করছিল। এটি শারজাহ থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে উচ্চ সালফারযুক্ত গ্যাস অয়েল বহন করছিল।

জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান কলম্বিয়া শিপ ম্যানেজমেন্ট জানায়, শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে তারা ট্যাংকারটির সঙ্গে যোগাযোগ হারায়। প্রতিষ্ঠানটি নিরাপত্তা সংস্থা ও জাহাজের মালিকের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। জাহাজটির মালিকানায় রয়েছে সাইপ্রাসভিত্তিক পাসা ফাইন্যান্স।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের আইআরজিসি উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে। সাধারণত চোরাচালান, প্রযুক্তিগত ত্রুটি বা অন্যান্য আইনি অভিযোগ তুলে এসব জব্দ করা হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক মাসগুলোতে এমন অভিযান না হওয়ায় এই ঘটনাটি ‘অপ্রত্যাশিত।’

এর আগে ইসরায়েলের ১২ দিনের জুন মাসের বিমান হামলার পর ইরান অঞ্চলে তাদের সামরিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছিল। গত ২০২৪ সালের এপ্রিলে সর্বশেষ জাহাজ জব্দ করেছিল ইরান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X