কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ শনিবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, হামলার আগে বৈরুতের আকাশে—বিশেষ করে দক্ষিণ উপশহর দাহিয়ায়—ইসরায়েলি ড্রোন খুব নিচু দিয়ে উড়তে দেখা যায়। একই ধরনের ড্রোন তৎপরতা দক্ষিণ লেবাননের জাহরানি এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলের হারমেল জেলাতেও লক্ষ করা গেছে।

এনএনএ আরও জানায়, দক্ষিণের ব্লিদা শহরে ইসরায়েলি ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে। পাশাপাশি একটি আত্মঘাতী ড্রোন এমন একটি বাড়িতে আঘাত হানে, যা ২০২৪ সালের অক্টোবরে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহরে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লিতানি নদীর দক্ষিণে পাঁচটি স্থানে এখনো ইসরায়েলি সেনা অবস্থান করছে। সেখান থেকে তাদের পুরোপুরি সরে যাওয়ার আহ্বান জানিয়েছে লেবানন।

এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল ১০ হাজারের বেশি লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এ সময়কালে অন্তত ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি আহত হয়েছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X