কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

গাজায় সংযম দেখানোর আহ্বান যুক্তরাষ্ট্রসহ চার দেশের 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধবিরতি মানা এবং সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, চার দেশের প্রতিনিধিরা বৈঠকে যুদ্ধবিরতির প্রথম ধাপের অগ্রগতি পর্যালোচনা করেছেন। খবর আলজাজিরার।

যৌথ বিবৃতিতে বলা হয়, প্রথম ধাপে মানবিক সহায়তা বৃদ্ধি, জিম্মিদের মরদেহ ফেরত, আংশিক সেনা প্রত্যাহার এবং সহিংসতা কমার মতো অগ্রগতি হয়েছে। একই সঙ্গে চুক্তির পরবর্তী ধাপে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়।

তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, শুক্রবার একটি স্কুলে হামলায় ছয়জন নিহত হন। যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪০০।

এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলি লঙ্ঘন সত্ত্বেও তারা যুদ্ধবিরতি মানতে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনটি গাজায় শীতকাল শুরু হওয়ায় মানবিক পরিস্থিতির অবনতির কথাও তুলে ধরে দ্রুত ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X