দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে : ড. মারুফ

দাউদকান্দির সিদ্ধেশ্বরী শ্মশানে কালীপূজায় ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন ড. খন্দকার মারুফ হোসেন। ছবি : কালবেলা
দাউদকান্দির সিদ্ধেশ্বরী শ্মশানে কালীপূজায় ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন ড. খন্দকার মারুফ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার রাজনীতি করে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সতানন্দী গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সিদ্ধেশ্বরী শ্মশানে আয়োজিত কালীপূজা চলাকালীন ভক্তদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

ড. খন্দকার মারুফ হোসেন বলেন, বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা। এই দেশ হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবার। ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করে কোনো রাজনৈতিক লাভ নেই। বিএনপি কখনো ধর্মের নামে রাজনীতি করেনি; বরং সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আপসহীন অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি আজও ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে দৃঢ় অবস্থানে রয়েছে।

বিএনপির এ নেতা বলেন, একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু জনগণ এখন সচেতন, তারা জানে কোন দল প্রকৃত অর্থে ধর্মীয় সম্প্রীতি ও মানুষের অধিকার রক্ষা করে এবং আগামী দিনে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

পৌরসভার উত্তর সতানন্দী শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীপূজা কমিটির সাধারণ সম্পাদক অমর চন্দ সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব কাউছার আলম সরকার, পৌর কৃষকদলের সভাপতি মো. ফিরোজ মিয়া, পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল, সদস্য সচিব মধু সরকার ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল মিয়া।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X