কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলা উপকূলে আরেক তেল ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার উপকূলের কাছে আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ওপর আরোপিত নৌ অবরোধ কার্যকর করতে গিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। খবর আল জাজিরার।

শনিবার (২০ ডিসেম্বর) মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানান, পেন্টাগনের সহায়তায় ইউএস কোস্টগার্ড ট্যাংকারটি আটক করেছে। তিনি বলেন, নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল পরিবহন বন্ধ করতেই এই অভিযান।

ভেনেজুয়েলার সরকার এ ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা বলে অভিহিত করেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র একটি বেসরকারি জাহাজ জোরপূর্বক দখল করেছে এবং নাবিকদের ভাগ্যও অজানা। এ ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ জানানো হবে বলে তিনি ঘোষণা দেন।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, জব্দ হওয়া জাহাজটির নাম সেঞ্চুরিজ। এটি পানামার পতাকাবাহী এবং প্রায় ১৮ লাখ ব্যারেল ভেনেজুয়েলার তেল নিয়ে চীনের দিকে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি নিষেধাজ্ঞা এড়াতে ভুয়া নামে তেল পরিবহন করছিল।

এ ঘটনার পর ভেনেজুয়েলার তেল রপ্তানি আরও কমে গেছে। অনেক তেলবাহী জাহাজ এখন জব্দের ভয়ে ভেনেজুয়েলার জলসীমা ছাড়ছে না।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ হলে তা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে এবং বিশ্বে একটি বিপজ্জনক নজির তৈরি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১১

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১২

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৩

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৪

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৫

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৬

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৭

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৮

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৯

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

২০
X