কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

ইউরেনিয়াম স্থানান্তরে যুক্তরাষ্ট্রের দাবি মিথ্যা : ইরান

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ইউরেনিয়াম স্থানান্তরে ইরানের সম্মতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি অস্বীকার করেছে ইরান। তেহরান জানিয়েছে, ইউরেনিয়াম বিদেশে পাঠাতে তারা কোনোভাবেই সম্মত হয়নি।

শনিবার (১৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, তেহরান কখনোই সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে বাইরে পাঠানোর প্রস্তাব মেনে নেবে না। এ ধরনের কোনো প্রতিশ্রুতিও দেয়নি।

তিনি আলজাজিরাকে জানান, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শূন্যে নামিয়ে আনা বা তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিষয়টি ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করেছে। কারণ এটি তাদের কাছে একটি কৌশলগত ‘লাল রেখা’।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করবে। শুক্রবার এক পোস্টে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র সব পারমাণবিক ডাস্ট পাবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়েও ট্রাম্পের এই দাবিগুলো নাকচ করে দিয়েছেন। তিনি তাসনিম নিউজকে বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র এবং কোনো অবস্থাতেই এটি কোথাও স্থানান্তর করা হবে না।

উল্লেখ্য, গত বছরের জুনে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার আগে ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম এবং ২০০ কেজির মতো ২০ শতাংশ সমৃদ্ধ ফিসাইল ম্যাটেরিয়াল ছিল। এই উপাদানগুলো খুব সহজে ৯০ শতাংশ বা যুদ্ধাস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব।

ইরান দাবি করে আসছে, তাদের এই কর্মসূচি শুধু বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তার জন্য। তবে তথ্য বলছে ভিন্ন কথা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ২০৪১ সালের মধ্যে ২০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও বর্তমানে তাদের একমাত্র সচল কেন্দ্র বুশেহর মাত্র ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, যা দেশের মোট উৎপাদনের মাত্র ১ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X