কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েল-লেবাননের দ্বিতীয় দফা বৈঠক

ইসরায়েল-লেবাননের প্রথম বৈঠকে প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
ইসরায়েল-লেবাননের প্রথম বৈঠকে প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

দ্বিতীয় দফায় বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চলমান উত্তেজনা কমানো ও সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা করবেন তারা।

সোমবার (২০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে দেশ দুটি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার দেশটির প্রতিনিধিত্ব করবেন। বৈঠকে লেবাননের প্রতিনিধিদলে কারা থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এর আগে ১৪ এপ্রিল তিন দশকেরও বেশি সময় পর সরাসরি কূটনৈতিক আলোচনায় বসে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে লেবাননের পক্ষে প্রতিনিধিত্ব করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরায়েলের পক্ষে ছিলেন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। আর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকেল ইসা, স্টেট ডিপার্টমেন্টের কাউন্সেলর মাইকেল নিধাম এবং জাতিসংঘে মার্কিন দূত মাইক ওয়ালটজ।

এরপর ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সাম্প্রতিক অন্যান্য ঘোষণার মতো এটিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১০

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১১

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১২

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৩

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৪

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৫

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৬

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৮

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৯

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

২০
X