কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামাসের অভিযান, ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা

ইসরায়েলে হামাসের রকেট হামলা। ছবি : রয়টার্স
ইসরায়েলে হামাসের রকেট হামলা। ছবি : রয়টার্স

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনপন্থি স্বাধীনতাকামীদের গোষ্ঠীদের সংগঠন হামাস। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রায় ৫ হাজার রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনার জবাবে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে ইসরায়েল। খবর আলজাজিরা।

দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের এ হামলার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রধান। পরিস্থিতির আলোকে তিনি পাল্টা অভিযানের পরিকল্পনা নিচ্ছেন। এ ঘটনার দায় ও পরিণতি হামাসকে ভোগ করতে হবে।

ইসরায়েলের স্বাস্থ্যবিভাগের কর্মীরা জানিয়েছেন, হামাসের এ হামলায় অন্তত এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এএফপি জানিয়েছে, শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়েছে। এ হামলা আধা ঘণ্টা চলমান ছিল।

হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ সংবাদমাধ্যমে এ সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। তিনি ফিলিস্তিনিদের সব জায়গায় যুদ্ধের আহ্বান জানান। এ অভিযানকে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা বলতে চাই যথেষ্ট হয়েছে। পৃথিবীতে দখলদারদের বিরুদ্ধে বিশাল যুদ্ধের দিন আজ। এ সময় সামরিক অভিযান রকেট হামলার সংখ্যা ৫ হাজারের কাছাকাছি বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহন জব্দ করে তা গাজার দিকে নিয়ে যাচ্ছে। এ ছাড়াও প্রায় ৪০ জনের মতো ইসরায়েলি সেনাসদস্যকেও গ্রেপ্তার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এই অভিযানে হামাসের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের আরেক স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ।

ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, আল-ক্বাসাম ব্রিগেডের নিক্ষেপ করা রকেট দেশটির রাজধানী তেল আবিব পর্যন্ত পৌঁছে গেছে।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, শনিবার ভোররাতে হামলা শুরু হয়। এর কিছুক্ষণ পর হামাসের যোদ্ধারা দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশ করতে শুরু করে। এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও জানিয়েছে, সীমান্ত দিয়ে বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ তাদের দেশে ঢুকে পড়েছেন।

ইসরায়েলের হারেৎজ সংবাদপত্রের তেল আবিব প্রতিনিধি উদি মুসকাফ বলেন, অধিকাংশ ইসরায়েলি কেবল হামাসের রকেটকে ভয় করছেন না, ইসরায়েলি বসতিতে হামাস যোদ্ধাদের ঢুকে পড়াও তাদের শঙ্কিত করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১০

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১১

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৩

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৪

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৫

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৬

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৭

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৮

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৯

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X