কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:০৯ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হামাসের দখলে ইসরায়েলি ট্যাংক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের দিকে হামাসের মুহুর্মুহু রকেট হামলার পর অবরুদ্ধ গাজায় পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা-পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এমন সময় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, ইসরায়েলি ট্যাংকের ওপর উল্লাস করছেন হামাস যোদ্ধারা। এ ছাড়া গাজায় ইসরায়েলের একটি সাঁজোয়া যান চালাচ্ছেন তারা।

এ ধরনের একটি ভিডিও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হাতেও এসেছে। এ নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে রয়টার্স জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

শনিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা শুরু করে হামাস। হামলার প্রথম ২০ মিনিটেই ৫ হাজার রকেট ছোড়ার কথা জানিয়েছে হামাস। এসব হামলায় ইসরায়েলের ভেতরে ৪০ জন নিহত হয়েছে।

হামাসের হামলার পরপরই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া হাজারের বেশি মানুষ আহত হয়েছে। সময় যত গড়াচ্ছে ইসরায়েলি হামলার মাত্রা তত বাড়ছে। এমন পরিস্থিতিতে আতঙ্কে সময় পার করছে সাধারণ ফিলিস্তিনিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X